গোপালগঞ্জে আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামী লীগের অন্তত ৫১ জন নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, সালাম মোল্লা, হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, রশিদ শেখ, মফিজ শরীফ, হাসিব শেখ, সুমন শেখ, আমিরুল শরীফ, মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, তারেক মোল্লা ও আশরাফ আলী। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের হান্নান শেখ, শাজন শিকদার, ম

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামী লীগের অন্তত ৫১ জন নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, সালাম মোল্লা, হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, রশিদ শেখ, মফিজ শরীফ, হাসিব শেখ, সুমন শেখ, আমিরুল শরীফ, মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, তারেক মোল্লা ও আশরাফ আলী। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের হান্নান শেখ, শাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু) ও মাসুদ মুন্সী; ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হক এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হেমায়েত ফকির ও সদস্য নাসিরুদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন। উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহসভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নিপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খিপু মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াদ আলী মোল্লা, মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত এবং গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাসও পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা দলীয় সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবেন না বলেও জানান। তবে এ বিষয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow