গোপালগঞ্জে যাত্রীবোঝাই বাস পড়ল খাদে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির একটি বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।  বুধবার (২৯ এপ্রিল) গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহতদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। মালেকের বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, উদ্ধারকারী দল আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow