গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানায় তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে পরিবারের সদস্যরা রাসেল বিশ্বাসকে শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পান্না বিশ্বাসের লোকজন এখানে এসেও রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আমার চাচার লোকজন আমার ভাইকে মারধর করে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে এখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্

গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানায় তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে।

পরে পরিবারের সদস্যরা রাসেল বিশ্বাসকে শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পান্না বিশ্বাসের লোকজন এখানে এসেও রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আমার চাচার লোকজন আমার ভাইকে মারধর করে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে এখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বিষয়টি নিয়ে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow