গোপালগঞ্জে হতদরিদ্র দেড়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় দেড়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ও শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়নে সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে খেজুর, চিড়া, মুরি, চিনি, ছোলা, ট্যাং নিয়ে করা প্যাক প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন। নুন্নু বেগম নামে এক অন্ধ বৃদ্ধা বলেন, আমি টেকেরহাট ব্রিজের উপর ভিক্ষা করে জীবন যাপন করি। সারাবছর খুবই কষ্টে চলতে হয়। রোজার সময় গ্রামের ছেলেদের দেওয়া খাবার পেয়ে খুবই উপকার হইলো। আবজাল হোসেন জানান, আমি ভ্যান চালিয়ে পরিবারের খরচ চালাতাম। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমি দীর্ঘদিন ধরেই ঘরে পরে আছি। আজকে বিভিন্ন খাবার পেয়ে খুবই খুশি হলাম। জেসমিন নামে আরেক অসহায় মহিলা জানান, আমি তুলার মিলে কাজ করে সংসার চালাই। অল্প টাকা মজুরিতে সংসার চালাতে খুবই কষ্ট হয়। আমাদের এলাকার ভাইরা রমজানের বিভিন্ন খাবার দিয়েছে। বেশ কয়েকদিন এসব খাবার দিয়ে সেহরি ও ইফতার করতে পারবো। সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহম

গোপালগঞ্জে হতদরিদ্র দেড়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় দেড়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ও শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়নে সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে খেজুর, চিড়া, মুরি, চিনি, ছোলা, ট্যাং নিয়ে করা প্যাক প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নুন্নু বেগম নামে এক অন্ধ বৃদ্ধা বলেন, আমি টেকেরহাট ব্রিজের উপর ভিক্ষা করে জীবন যাপন করি। সারাবছর খুবই কষ্টে চলতে হয়। রোজার সময় গ্রামের ছেলেদের দেওয়া খাবার পেয়ে খুবই উপকার হইলো।

আবজাল হোসেন জানান, আমি ভ্যান চালিয়ে পরিবারের খরচ চালাতাম। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমি দীর্ঘদিন ধরেই ঘরে পরে আছি। আজকে বিভিন্ন খাবার পেয়ে খুবই খুশি হলাম।

জেসমিন নামে আরেক অসহায় মহিলা জানান, আমি তুলার মিলে কাজ করে সংসার চালাই। অল্প টাকা মজুরিতে সংসার চালাতে খুবই কষ্ট হয়। আমাদের এলাকার ভাইরা রমজানের বিভিন্ন খাবার দিয়েছে। বেশ কয়েকদিন এসব খাবার দিয়ে সেহরি ও ইফতার করতে পারবো।

সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাঁড়াবে সংগঠনের সকলেই। এসব কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ও শনিবার আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সমাজে ভালো কাজে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow