গোপালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

“বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রীতম সরকার, ডা. তছলিম, এসএসি এমওসহ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও সকল স্টাফ সদস্য। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এবং ডেঙ্গু রোগ ছড়ায়। বক্তারা আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিজে বাঁচি, সমাজকে বাঁচ

গোপালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

“বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রীতম সরকার, ডা. তছলিম, এসএসি এমওসহ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও সকল স্টাফ সদস্য।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এবং ডেঙ্গু রোগ ছড়ায়। বক্তারা আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিজে বাঁচি, সমাজকে বাঁচাই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গুমুক্ত জীবনের প্রথম শর্ত। ডেঙ্গু কোনো দূরের বিপদ নয়, এটি আমাদের অসচেতনতার ফল। তাই আজই নিজের আশপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি অপসারণ করুন এবং অন্যদেরও সচেতন করুন।

র‌্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow