গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত

এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ নারী ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী আব্দুল লতিফ, একাডেমির সহ-সভাপতি বাদল, একাডেমির কোচ ও বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কাঞ্চনসহ অন্যান্য শিক্ষক ও ক্রীড়াবিদরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। আরো উপস্থিতি তরুণ খেলোয়াড়দের মধ্যে বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আরও উপস্থিত ছিলেন সিনিয়র খেলোয়াড় সুমন ও মমিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। ফুটবল ফেস্টিবলে স্থানীয় তরুণ

গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত

এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ নারী ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী আব্দুল লতিফ, একাডেমির সহ-সভাপতি বাদল, একাডেমির কোচ ও বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কাঞ্চনসহ অন্যান্য শিক্ষক ও ক্রীড়াবিদরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। আরো উপস্থিতি তরুণ খেলোয়াড়দের মধ্যে বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র খেলোয়াড় সুমন ও মমিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। ফুটবল ফেস্টিবলে স্থানীয় তরুণী খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়, উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow