নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭তম আউটলেট উদ্বোধন
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের ওপেনিং উদযাপন করেছে। বৃহস্পতিবার (০৫মার্চ) দুপুরে জেলা শহরের বৌয়াকুড় মোড়ে অবস্থিত আউটলেটের এই ওপেনিং অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের পরিচালক মোশাররফ হোসেন, ডেপুটি ডিরেক্টর মো. ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিএমজি ও হেড অব অপারেশনস শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, দেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একসঙ্গে মানসম্পন্ন পণ্য, আধুনিক নকশা ও নির্ভরযোগ্যতা পাবেন। নরসিংদীতে নতুন আউটলেট চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের ওপেনিং উদযাপন করেছে।
বৃহস্পতিবার (০৫মার্চ) দুপুরে জেলা শহরের বৌয়াকুড় মোড়ে অবস্থিত আউটলেটের এই ওপেনিং অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের পরিচালক মোশাররফ হোসেন, ডেপুটি ডিরেক্টর মো. ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিএমজি ও হেড অব অপারেশনস শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, দেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একসঙ্গে মানসম্পন্ন পণ্য, আধুনিক নকশা ও নির্ভরযোগ্যতা পাবেন। নরসিংদীতে নতুন আউটলেট চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখেই এখানে নতুন শোরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন দিন সব পণ্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যে দেশজুড়ে পরিচিত একটি নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
নরসিংদীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে স্থানীয় ক্রেতারা সহজেই সারা লাইফস্টাইলের বিভিন্ন পোশাক ও জ্যাকেট কালেকশন সংগ্রহ করতে পারবেন। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত তিন দিন সব পণ্যে ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।
আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটে একটি কিডস প্লে জোনও চালু করা হয়েছে।
এ ছাড়া সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকের কালেকশনও এখানে পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে ১৭টি আউটলেট এবং শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণের মাধ্যমে সারা লাইফস্টাইল তাদের গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়ে চলেছে।
What's Your Reaction?