গোমস্তাপুর থানায় ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানা‌ চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এ‌ ঘটনার পরপরই গোমস্তাপুর বাজার মোড়ে‌ আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ওসি আব্দুল বারিক বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ধরতে রাতে থেকে অভিযানে নেমেছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow