গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে
২০২৬ বিশ্বকাপে গতবারের রানারআপ ফ্রান্সকে ৬-৪ গোলে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।তবে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এসেছে নতুন মোড়। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।
এদিন ফ্রান্সের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ব্যক্তিগত গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। এর ফলে মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন ফরাসি অধিনায়ক। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও এখন এই ফরাসি তারকার দখলে। এছাড়া সব বিশ্বকাপ মিলিয়ে মোট ২২ গোল করে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্দও এখন তার নামের পাশে।
অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসির গোলসংখ্যা ৮। ফলে এমবাপ্পের সঙ্গে তার ব্যবধান এখন ২ গোলের।
বিশ্বকাপের শেষ ম্যাচে এমবাপ্পের জোড়া গোল শুধু ফ্রান্সকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও তাকে এগিয়ে দিয়েছে। তবে গোল্ডেন বুটের লড়াই এখনো পুরোপুরি শেষ হ
২০২৬ বিশ্বকাপে গতবারের রানারআপ ফ্রান্সকে ৬-৪ গোলে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।তবে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এসেছে নতুন মোড়। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।
এদিন ফ্রান্সের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ব্যক্তিগত গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। এর ফলে মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন ফরাসি অধিনায়ক। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও এখন এই ফরাসি তারকার দখলে। এছাড়া সব বিশ্বকাপ মিলিয়ে মোট ২২ গোল করে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্দও এখন তার নামের পাশে।
অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসির গোলসংখ্যা ৮। ফলে এমবাপ্পের সঙ্গে তার ব্যবধান এখন ২ গোলের।
বিশ্বকাপের শেষ ম্যাচে এমবাপ্পের জোড়া গোল শুধু ফ্রান্সকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও তাকে এগিয়ে দিয়েছে। তবে গোল্ডেন বুটের লড়াই এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফাইনালে আর্জেন্টিনার হয়ে মেসির সামনে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
ফলে বিশ্বকাপের শেষ ম্যাচে শিরোপার পাশাপাশি ব্যক্তিগত গোল্ডেন বুটের লড়াইয়েও সবার নজর থাকবে মেসির দিকে।
এক নজরে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ তারকারা:
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ১০ গোল, ৩ অ্যাসিস্ট
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট
আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
হ্যারি কেন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট
মিকেল ওয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট