গোয়ালন্দে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি স্থাপন

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার টানানো হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে এ ব্যানার টানানো হয়। এর আগে ১৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও ২০ ফেব্রুয়ারি পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি ছবি ও ব্যানার টাঙানো হয়। জানা যায়, গোয়ালন্দ উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অবস্থিত একতলা বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভবন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধরা ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এ পরিস্থিতিতে শনিবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি এবং ভবনের মূল ফটকে কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার স্থাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন গোয়ালন্দ পৌর যুবলীগ নেতা মো. সুরুজ শেখ। এসময় ভিডিওতে সুরুজ দাবি করেন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের

গোয়ালন্দে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি স্থাপন

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার টানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে এ ব্যানার টানানো হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও ২০ ফেব্রুয়ারি পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি ছবি ও ব্যানার টাঙানো হয়।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অবস্থিত একতলা বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভবন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধরা ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এ পরিস্থিতিতে শনিবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি এবং ভবনের মূল ফটকে কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার স্থাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন গোয়ালন্দ পৌর যুবলীগ নেতা মো. সুরুজ শেখ।
এসময় ভিডিওতে সুরুজ দাবি করেন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নির্দেশে আজ পার্টি অফিস পুনরুদ্ধার করা হল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি তাদের নজরদারির মধ্যে রয়েছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কতিপয় ব্যক্তি ছবি ও ব্যানার টানানোর ভিডিও করে দ্রুত সটকে পড়ে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ছবি ও ব্যানার তারাই ভিডিও করা শেষে খুলে নিয়ে গেছে।’

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow