গৌরাঙ্গ মোহান্তে অনূদিত কবিতা

জাহাজগুলো   ‘সমস্ত সৃষ্টির উৎস ডিম’ — ভ্রূণতত্ত্ব বিষয়ে উইলিয়াম হার্ভির গ্রন্থের ফ্রন্টিসপিস, ১৬৫১   পৃথিবীর ডিম, ডিমের এক জগৎ, গর্ভের দিকে ধাবমান গ্রাসকারী স্রোতে উজ্জ্বল মুক্তা নিক্ষিপ্ত।    সূচিকর্মে বোনা জালে সে আবৃত, কুমারী রানির জন্য তার অমাত্যগণ পেতে দেয় তাদের আলখাল্লা। সে ফিলিগ্রির এক গোলক, এক বিস্ময়।   সমুদ্রের দিকে ফুলে ওঠে নদীর মোহনা। ছোট নৌকাগুলোর ধাক্কাধাক্কি জাহাজের আগে সরে যায়। নীরব সেমাফোর থেকে  সংকেত ছড়িয়ে পড়ে। কোষেরা শুরু করে তাদের রুচিশীল, ক্যালাইডস্কোপিক পাভান— হাওয়ায় খুলে পড়া পালকের মতো বিভক্ত হতে থাকে।       ঝগড়াটে ম্যাগপাইদের চাঁদ     আদালত-সংবাদদাতার পর্দার মতো কাকভোরের ফ্যাকাশে আকাশে ঝিকিমিকি সেখানে নথিবদ্ধ হয় ম্যাগপাইদের কার্যবিবরণী—মামলাবাজ পাখি   চকচকে কাঁধ আরমিনের চাদরে আবৃত, তাদের উদর সমৃদ্ধ বক্ররেখায় ঝুলন্ত।   তারা কর্কশ, সদ্ভাবাপন্ন কণ্ঠে তাদের সন্তানদের আদালতের দৃষ্টিগোচরে আনে। তারা ছানাদের আইনি ভাষা, উজ্জ্বল চকচকে বস্তুর মূল্য এবং ডালপালার ব্যবস্থায় সেগুলোর গুরুত্ব শেখায়।   তারা খুব সুদর্শন হতে চায় না, অন্য পাখিদে

গৌরাঙ্গ মোহান্তে অনূদিত কবিতা
জাহাজগুলো   ‘সমস্ত সৃষ্টির উৎস ডিম’ — ভ্রূণতত্ত্ব বিষয়ে উইলিয়াম হার্ভির গ্রন্থের ফ্রন্টিসপিস, ১৬৫১   পৃথিবীর ডিম, ডিমের এক জগৎ, গর্ভের দিকে ধাবমান গ্রাসকারী স্রোতে উজ্জ্বল মুক্তা নিক্ষিপ্ত।    সূচিকর্মে বোনা জালে সে আবৃত, কুমারী রানির জন্য তার অমাত্যগণ পেতে দেয় তাদের আলখাল্লা। সে ফিলিগ্রির এক গোলক, এক বিস্ময়।   সমুদ্রের দিকে ফুলে ওঠে নদীর মোহনা। ছোট নৌকাগুলোর ধাক্কাধাক্কি জাহাজের আগে সরে যায়। নীরব সেমাফোর থেকে  সংকেত ছড়িয়ে পড়ে। কোষেরা শুরু করে তাদের রুচিশীল, ক্যালাইডস্কোপিক পাভান— হাওয়ায় খুলে পড়া পালকের মতো বিভক্ত হতে থাকে।       ঝগড়াটে ম্যাগপাইদের চাঁদ     আদালত-সংবাদদাতার পর্দার মতো কাকভোরের ফ্যাকাশে আকাশে ঝিকিমিকি সেখানে নথিবদ্ধ হয় ম্যাগপাইদের কার্যবিবরণী—মামলাবাজ পাখি   চকচকে কাঁধ আরমিনের চাদরে আবৃত, তাদের উদর সমৃদ্ধ বক্ররেখায় ঝুলন্ত।   তারা কর্কশ, সদ্ভাবাপন্ন কণ্ঠে তাদের সন্তানদের আদালতের দৃষ্টিগোচরে আনে। তারা ছানাদের আইনি ভাষা, উজ্জ্বল চকচকে বস্তুর মূল্য এবং ডালপালার ব্যবস্থায় সেগুলোর গুরুত্ব শেখায়।   তারা খুব সুদর্শন হতে চায় না, অন্য পাখিদের চেয়ে বেশ বড়ও নয়, অথবা, চতুর চোখের অধিকারীও হতে চায় না।   এটাই জগতের নিয়ম, তারা সুবিবেচনায় উজ্জ্বল আকাশকে এভাবেই জানিয়ে রাখে।     কবি পরিচিতি : অ্যালিস মেজর একজন স্বনামধন্য কানাডীয় কবি ও প্রবন্ধকার। তিনি সাহিত্য ও বিজ্ঞানের অন্তর্লীন অনুবন্ধ উন্মোচন করে বুদ্ধিদীপ্ত কবিতা রচনার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ১৯৪৯ খ্রিস্টাব্দের ১৫ মে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং আটের দশকের শুরুতে কানাডায় অভিবাসিত হন। ক্রমে তিনি সমকালীন কানাডীয় কবিতার এক গুরুত্বপূর্ণ কণ্ঠে নিজেকে বিকশিত করেন। অ্যালিস মেজর ১২টি কবিতাগ্রন্থ ও একটি প্রবন্ধসংকলন প্রকাশ করেছেন।    তাঁর কবিতার চিত্রকল্পে পদার্থবিদ্যা, জীববিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত শাস্ত্রের উপাদান সৃষ্টিশীলতার সাথে ব্যবহৃত হয়েছে। তিনি এডমন্টন শহরের প্রথম কবি-লরিয়েট হিসেবে দায়িত্ব পালন করেন এবং জনজীবনে কবিতার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে আলবার্টা লিটারারি অ্যাওয়ার্ড ফর পোয়েট্রি ও স্টিফান জি. স্টেফানসন অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।  কানাডীয় সাহিত্যে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবের স্বীকৃতি হিসেবে আলবার্টা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। লেখালেখির পাশাপাশি অ্যালিস মেজর একজন নিবেদিতপ্রাণ পরামর্শক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং বিজ্ঞান ও কবিতার সাথে তাঁর চিন্তাশীল ও গভীর সম্পৃক্ততার মাধ্যমে তিনি আজও পাঠকদের অনুপ্রাণিত করে চলেছেন। জাহাজগুলো Corona Radiata (2000) ও ঝগড়াটে ম্যাগপাইদের চাঁদ Tales for an Urban Sky (2001) কাব্য থেকে সংগ্রহ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow