গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক রাকিব

ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি বেগ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন আহ্বায়ক সদস্য সচিব হুমায়ুন কবীর।  সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ। নতুন কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, দ্রুত আলোচনা করে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow