গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। "One Student One Tree" স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।এসময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করা। তোমরাও সবসময় গাছ রোপণ ও পরিচর্যায় সচেষ্ট থাকবে।"বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক মাহবুব হাসান

গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। "One Student One Tree" স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করা। তোমরাও সবসময় গাছ রোপণ ও পরিচর্যায় সচেষ্ট থাকবে।"

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক মাহবুব হাসান, প্রভাষক শাহজাহান সিরাজ ও শরীর চর্চা শিক্ষক নাদিরা জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow