নির্বাচনী ব্যয় জমা না দেওয়ায় ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে নতুন করে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ জুনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি, তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গত ১৩ মে’র মধ্যে ২৭টি দল জমা দিয়েছে। বাকি ২৩ টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। যে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহত

নির্বাচনী ব্যয় জমা না দেওয়ায় ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে নতুন করে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ জুনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি, তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গত ১৩ মে’র মধ্যে ২৭টি দল জমা দিয়েছে। বাকি ২৩ টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে।

যে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow