ফারাক্কা চুক্তির পরিকল্পনা করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার দ্রুত ফারাক্কা চুক্তির পরিকল্পনা করছে এবং এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা আশা করছে। দেশের অভিন্ন নদীগুলোর প্রবাহমানতা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, "আমার বিশ্বাস যে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেই নদীগুলোও আমরা আমাদের সেই প্রবাহমান ফিরিয়ে আনার জন্য আমরা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তারা এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করি।"তিনি আরও বলেন, এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয়, তাহলে নদী-খাল-জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করে নদীগুলোর প্রবাহমানতা ধরে রাখতে হবে। অন্যথায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমি হয়ে যেতে পারে এবং বর্তমানে এই এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেন যে, যারা নদী দখল করেছিল, এখন সব মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় তারা দখল ছেড়ে দিচ্ছে।প্রতিমন্ত্
পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার দ্রুত ফারাক্কা চুক্তির পরিকল্পনা করছে এবং এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা আশা করছে। দেশের অভিন্ন নদীগুলোর প্রবাহমানতা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "আমার বিশ্বাস যে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেই নদীগুলোও আমরা আমাদের সেই প্রবাহমান ফিরিয়ে আনার জন্য আমরা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তারা এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করি।"
তিনি আরও বলেন, এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয়, তাহলে নদী-খাল-জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করে নদীগুলোর প্রবাহমানতা ধরে রাখতে হবে। অন্যথায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমি হয়ে যেতে পারে এবং বর্তমানে এই এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেন যে, যারা নদী দখল করেছিল, এখন সব মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় তারা দখল ছেড়ে দিচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং ৩টি নদী মায়ানমারের সঙ্গে যুক্ত। এরই মধ্যে পদ্মা নদীর উপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণ করলে দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা এবং ১৬৩টি উপজেলায় নদীর প্রবাহমানতা ধরে রাখা সম্ভব হবে।
প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীর ১১.৫০ মিটার বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। পরে প্রতিমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বেংহারি ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেলন হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?