গৌরীপুরে লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করতে গেলে তিনটি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, লাইনচ্যুত তিনটি কোচ স্টেশন এলাকায় রেখেই রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন স্বাভাবিক করার কাজ শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। তবে ততক্ষণ পর্য

গৌরীপুরে লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করতে গেলে তিনটি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

jagonews24

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, লাইনচ্যুত তিনটি কোচ স্টেশন এলাকায় রেখেই রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন স্বাভাবিক করার কাজ শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। তবে ততক্ষণ পর্যন্ত এ রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে পরিবর্তন বা বিলম্ব হতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন সর্বশেষ তথ্য জানিয়ে জাগো নিউজকে বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়, তিনটি বগি রেখে চট্টগ্রামের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ছেড়ে গেছে। অন্যদিকে লোকোসেট থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

হোসাইন সুলভ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow