গ্যালারি ফাঁকা থাকলে শাস্তি! দর্শক টানতে অভিনব উদ্যোগ ইতালির ক্লাবের

ইতালিয়ান ক্লাব কোমো নতুন মৌসুমের আগে নিজেদের সমর্থকদের জন্য বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়েছে। ঘরের মাঠ জিউসেপ্পে সিনিগালিয়া স্টেডিয়াম যেন প্রতিটি ম্যাচেই দর্শকে পূর্ণ থাকে, সেই লক্ষ্যেই মৌসুমি টিকিটধারীদের জন্য কঠোর নীতি চালু করেছে ক্লাবটি। ক্লাবের ঘোষণায় বলা হয়েছে, কোনো মৌসুমি টিকিটধারী বৈধ কারণ ছাড়া তিনটির বেশি হোম ম্যাচে অনুপস্থিত থাকলে তার মৌসুমি টিকিট বাতিল করা হবে। শুধু তাই নয়, পরবর্তী মৌসুমে সেই টিকিট নবায়নের অধিকারও হারাবেন তিনি। কোমোর দাবি, ১৩ হাজার ৬০২ আসনের স্টেডিয়ামের তুলনায় টিকিটের চাহিদা অনেক বেশি। তাই যারা নিয়মিত মাঠে আসেন না, তাদের পরিবর্তে প্রকৃত সমর্থকদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব সভাপতি মিরওয়ান সুরওয়াসো জানান, তারা স্টেডিয়ামের পরিবেশও বদলাতে চান। তার ভাষায়, ‘অনেক সময় প্রতিপক্ষ দলের সমর্থকরা আমাদের গ্যালারিতেই উদযাপন করেন, অথচ আমাদের নিজেদের সমর্থকরা টিকিট পান না। আমরা এমন পরিবেশ চাই না।’ এ কারণে নতুন নিয়ম অনুযায়ী, সফরকারী দলের জন্য নির্ধারিত গ্যালারি ছাড়া স্টেডিয়ামের অন্য কোনো অংশে প্রতিপক্ষ দলের পতাকা, জার্সি, স্কার্ফ বা পরিচয় বহনকারী কোনো সামগ্রী

গ্যালারি ফাঁকা থাকলে শাস্তি! দর্শক টানতে অভিনব উদ্যোগ ইতালির ক্লাবের

ইতালিয়ান ক্লাব কোমো নতুন মৌসুমের আগে নিজেদের সমর্থকদের জন্য বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়েছে। ঘরের মাঠ জিউসেপ্পে সিনিগালিয়া স্টেডিয়াম যেন প্রতিটি ম্যাচেই দর্শকে পূর্ণ থাকে, সেই লক্ষ্যেই মৌসুমি টিকিটধারীদের জন্য কঠোর নীতি চালু করেছে ক্লাবটি।

ক্লাবের ঘোষণায় বলা হয়েছে, কোনো মৌসুমি টিকিটধারী বৈধ কারণ ছাড়া তিনটির বেশি হোম ম্যাচে অনুপস্থিত থাকলে তার মৌসুমি টিকিট বাতিল করা হবে। শুধু তাই নয়, পরবর্তী মৌসুমে সেই টিকিট নবায়নের অধিকারও হারাবেন তিনি।

কোমোর দাবি, ১৩ হাজার ৬০২ আসনের স্টেডিয়ামের তুলনায় টিকিটের চাহিদা অনেক বেশি। তাই যারা নিয়মিত মাঠে আসেন না, তাদের পরিবর্তে প্রকৃত সমর্থকদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাব সভাপতি মিরওয়ান সুরওয়াসো জানান, তারা স্টেডিয়ামের পরিবেশও বদলাতে চান। তার ভাষায়, ‘অনেক সময় প্রতিপক্ষ দলের সমর্থকরা আমাদের গ্যালারিতেই উদযাপন করেন, অথচ আমাদের নিজেদের সমর্থকরা টিকিট পান না। আমরা এমন পরিবেশ চাই না।’

এ কারণে নতুন নিয়ম অনুযায়ী, সফরকারী দলের জন্য নির্ধারিত গ্যালারি ছাড়া স্টেডিয়ামের অন্য কোনো অংশে প্রতিপক্ষ দলের পতাকা, জার্সি, স্কার্ফ বা পরিচয় বহনকারী কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না।

এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে কোমোর ঐতিহাসিক সাফল্যও। গত মৌসুমে সিরি ‘আ’-তে চতুর্থ স্থান অর্জন করে ক্লাবটি নিজেদের ১১৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। মাত্র দুই মৌসুম আগেও দ্বিতীয় বিভাগে থাকা ক্লাবটির এই উত্থান ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

আর্জেন্টাইন তরুণ তারকা নিলো পাজ, ম্যাক্সিমো পেরোনে এবং কোচ ফ্যাব্রিগাসের নেতৃত্বে নতুন মৌসুমে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে কোমো।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow