গ্যাস সরবরাহে বড় ঘাটতি, তিতাসের গ্রাহকদের দুর্ভোগ বাড়বে

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর এলএনজি টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আরও পড়ুন গ্যাস উৎপাদন বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি ও অন্যান্য শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এনএস/এমআইএইচএস

গ্যাস সরবরাহে বড় ঘাটতি, তিতাসের গ্রাহকদের দুর্ভোগ বাড়বে

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর এলএনজি টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি ও অন্যান্য শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow