গ্যাসসংকট নিরসন ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নগর জামায়াতের
চট্টগ্রাম নগরীসহ সারাদেশে চলমান তীব্র গ্যাসসংকট দ্রুত নিরসন, আবাসিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে সকাল-সন্ধ্যায় গ্যাস না থাকায় পরিবারের স্বাভাবিক রান্নাবান্না ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। তারা অভিযোগ করেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। গ্যাসসংকটের কারণে অনেক পরিবার বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত
চট্টগ্রাম নগরীসহ সারাদেশে চলমান তীব্র গ্যাসসংকট দ্রুত নিরসন, আবাসিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর।
সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
বিশেষ করে সকাল-সন্ধ্যায় গ্যাস না থাকায় পরিবারের স্বাভাবিক রান্নাবান্না ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা অভিযোগ করেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। গ্যাসসংকটের কারণে অনেক পরিবার বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের মধ্যে এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। এ মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয় বাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে গ্যাস সরবরাহ, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার, আধুনিকায়ন, সিস্টেম লস ও অবৈধ সংযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশে গ্যাসসংকট দ্রুত নিরসন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াত নেতারা।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
