গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের
গ্যাসের চলমান সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো পাঁয়তারা কোনো মহল করছে কি না, তাও খতিয়ে দেখতে হবে এবং নাগরিকদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে দলটি।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মাহবুব জুবায়ের বলেন, ‘দেশের নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। নাগরিকদের বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ি ব্যবহার করা এবং কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘তীব্র গ্যাস সংকটের কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং ভোগান্তি চরমে উঠেছে। দেশবাসী মনে করে, গ্যাসের এমন সমস্যার
গ্যাসের চলমান সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো পাঁয়তারা কোনো মহল করছে কি না, তাও খতিয়ে দেখতে হবে এবং নাগরিকদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে দলটি।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মাহবুব জুবায়ের বলেন, ‘দেশের নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। নাগরিকদের বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ি ব্যবহার করা এবং কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘তীব্র গ্যাস সংকটের কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং ভোগান্তি চরমে উঠেছে। দেশবাসী মনে করে, গ্যাসের এমন সমস্যার জন্য অবৈধ গ্যাস সংযোগ এবং সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী।’
নাগরিকদের চাহিদার আলোকে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন এবং বিদ্যমান কূপ থেকে উত্তোলন নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘সারা দেশে চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে। সরকার নাগরিকদের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণের দিকে খেয়াল না রেখে অসাধু চক্রকে সুবিধা দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে।’