গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মহড়ায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। এ সময় আরও ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন ও প্রধান কার্যালয়ের সকল নির্বাহীগণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অগ্নিকান্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও গ্রামীণ ব্যাংক কর্মীদের যৌথ উদ্যোগে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, অগ্নি দুর্ঘটনায় জীবন বাঁচাতে সর্বোচ্চ সতর্কতা ও দ্রুত সাড়া দেওয়া সবচেয়ে জরুরি। ফায়ার অ্যালার্ম বাজলে সিঁড়ি দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। প্রাথমিক পর্যায়ে আগুন নিয়

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মহড়ায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। এ সময় আরও ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন ও প্রধান কার্যালয়ের সকল নির্বাহীগণ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অগ্নিকান্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও গ্রামীণ ব্যাংক কর্মীদের যৌথ উদ্যোগে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, অগ্নি দুর্ঘটনায় জীবন বাঁচাতে সর্বোচ্চ সতর্কতা ও দ্রুত সাড়া দেওয়া সবচেয়ে জরুরি। ফায়ার অ্যালার্ম বাজলে সিঁড়ি দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে ভবনে অটো ফায়ার স্প্রিংকলার বসানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow