গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আলামিন হোসেন নামে এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কি উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হত্যা করে তাকে। ডাক্তার আলামিন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আলামিন দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে হত্যার স্বীকার হয়েছে।  ওসি আরও জানান, সঠিক কারণ জানতে হত্যার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আলামিন হোসেন নামে এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কি উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হত্যা করে তাকে। ডাক্তার আলামিন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আলামিন দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে হত্যার স্বীকার হয়েছে। 

ওসি আরও জানান, সঠিক কারণ জানতে হত্যার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow