গ্রাহকদের নিয়ে র্যাঙ্কস পেট্রোলিয়ামের ইফতার ও নৈশভোজ
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল-এ সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ও পাওয়ারপ্ল্যান্ট খাতের গ্রাহকদের নিয়ে ইফতার, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে শেল লুব্রিক্যান্ট বাংলাদেশের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড। অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাসহ পারস্পরিক সহযোগিতা জোরদার করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড দেশের সর্ববৃহৎ ফিনিশড লুব আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুইবার সর্বোচ্চ আমদানিকারকের স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বমানের লুব্রিক্যান্ট ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট ও মোটরযান খাতের গ্রাহকদের বিভিন্ন ধরনের লুব্রিক্যান্টের চাহিদা পূরণ করে আসছে। গত ১৯ বছর ধরে শেল বিশ্বে এক নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে বলে আয়োজকরা জানান।
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল-এ সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ও পাওয়ারপ্ল্যান্ট খাতের গ্রাহকদের নিয়ে ইফতার, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে শেল লুব্রিক্যান্ট বাংলাদেশের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড।
অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাসহ পারস্পরিক সহযোগিতা জোরদার করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড দেশের সর্ববৃহৎ ফিনিশড লুব আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুইবার সর্বোচ্চ আমদানিকারকের স্বীকৃতি অর্জন করেছে।
বিশ্বমানের লুব্রিক্যান্ট ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট ও মোটরযান খাতের গ্রাহকদের বিভিন্ন ধরনের লুব্রিক্যান্টের চাহিদা পূরণ করে আসছে। গত ১৯ বছর ধরে শেল বিশ্বে এক নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে বলে আয়োজকরা জানান।
What's Your Reaction?