গ্রিনল্যান্ডে দূতাবাস খুলল প্রথম ইইউ দেশ

গ্রিনল্যান্ডে নতুন ইতিহাস গড়ছে ফ্রান্স। দেশটি প্রথম গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হিসেবে দূতাবাস চালু করেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে জ্যাঁ-নোয়েল পোয়রিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডে পৌঁছে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নুকে ফ্রান্সের প্রথম কনস্যুলেট জেনারেলের কার্যক্রম শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে গ্রিনল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে ঘোষণা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় তাদের কনস্যুলার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এর মাধ্যমে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে গ্রিনল্যান্ডে কনস্যুলেট জেনারেল স্থাপন করেছে। নতুন কনসাল জেনারেল গ্রিনল্যান্ডে বসবাসরত ফরাসি নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি গ্রিনল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবেন বলে জানানো হয়েছে। পর

গ্রিনল্যান্ডে দূতাবাস খুলল প্রথম ইইউ দেশ

গ্রিনল্যান্ডে নতুন ইতিহাস গড়ছে ফ্রান্স। দেশটি প্রথম গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হিসেবে দূতাবাস চালু করেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে জ্যাঁ-নোয়েল পোয়রিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডে পৌঁছে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নুকে ফ্রান্সের প্রথম কনস্যুলেট জেনারেলের কার্যক্রম শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে গ্রিনল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে ঘোষণা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় তাদের কনস্যুলার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এর মাধ্যমে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে গ্রিনল্যান্ডে কনস্যুলেট জেনারেল স্থাপন করেছে।

নতুন কনসাল জেনারেল গ্রিনল্যান্ডে বসবাসরত ফরাসি নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি গ্রিনল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবেন বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও একাধিক গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প রয়েছে। একই সঙ্গে ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে নতুন করে আগ্রহ দেখান। তিনি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কিত জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেন এবং ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চল দখলের বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন।

তবে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই হুমকি প্রত্যাহার করেন। তিনি জানান, গ্রিনল্যান্ড ও বৃহত্তর আর্কটিক অঞ্চলকে ঘিরে একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow