গ্রীষ্মকালের ছড়া: আমের কুঁড়ি
রাকিবুল ইসলাম রাহান আমের ডালে কুঁড়ি এলোসবুজ পাতার ফাঁকে,গ্রীষ্মেরই আবির মাখামৌমাছিরা ডাকে। দখিন হাওয়া দোলা দিয়েগেল যে ওই বনে,মুকুল গন্ধে মাতাল হওয়াখুশি সবার মনে। ঝরঝরিয়ে পড়ছে ঝরেহলুদ রঙের গুঁড়ো,আমের গন্ধে মাতাল হলোছোট-বড়-বুড়ো। ক’দিন বাদে মুকুল ঝরেআসবে ছোট গুটি,মিষ্টি আমের স্বাদ নিতেকরবে লুটোপুটি। এসইউ
রাকিবুল ইসলাম রাহান
আমের ডালে কুঁড়ি এলো
সবুজ পাতার ফাঁকে,
গ্রীষ্মেরই আবির মাখা
মৌমাছিরা ডাকে।
দখিন হাওয়া দোলা দিয়ে
গেল যে ওই বনে,
মুকুল গন্ধে মাতাল হওয়া
খুশি সবার মনে।
ঝরঝরিয়ে পড়ছে ঝরে
হলুদ রঙের গুঁড়ো,
আমের গন্ধে মাতাল হলো
ছোট-বড়-বুড়ো।
ক’দিন বাদে মুকুল ঝরে
আসবে ছোট গুটি,
মিষ্টি আমের স্বাদ নিতে
করবে লুটোপুটি।
এসইউ
What's Your Reaction?