গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, উরুগুয়ের বিদায়

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। অন্যদিকে, একই গ্রুপে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে। ফলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। স্পেনের হয়ে আলেহান্দ্রো বায়েনার করা সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। গোলটি রুখতে গিয়ে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুল ছিল স্পষ্ট, আর চোটের কারণে বিরতির সময় মাঠও ছাড়তে হয় তাকে। নকআউটে উঠতে যেখানে মাত্র এক পয়েন্টই যথেষ্ট ছিল, সেখানে আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্সই শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে উরুগুয়ের। শেষদিকে স্পেন ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। দানি ওলমোর শট লক্ষ্যভ্রষ্ট হয়, আর ফেরান তোরেসের প্রচেষ্টা লেগে ফিরে আসে ক্রসবারে। তবে এক গোলের ব্যবধানই জয়ের জন্য যথেষ্ট ছিল লা রোহার। উরুগুয়ের হতাশা ছিল ম্যাচের শেষ পর্যন্ত। বেশ কয়েকবার প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কানোব্বিও স্পেনের ক

গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, উরুগুয়ের বিদায়

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। অন্যদিকে, একই গ্রুপে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে। ফলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। স্পেনের হয়ে আলেহান্দ্রো বায়েনার করা সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। গোলটি রুখতে গিয়ে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুল ছিল স্পষ্ট, আর চোটের কারণে বিরতির সময় মাঠও ছাড়তে হয় তাকে।

নকআউটে উঠতে যেখানে মাত্র এক পয়েন্টই যথেষ্ট ছিল, সেখানে আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্সই শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে উরুগুয়ের।

শেষদিকে স্পেন ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। দানি ওলমোর শট লক্ষ্যভ্রষ্ট হয়, আর ফেরান তোরেসের প্রচেষ্টা লেগে ফিরে আসে ক্রসবারে। তবে এক গোলের ব্যবধানই জয়ের জন্য যথেষ্ট ছিল লা রোহার।

উরুগুয়ের হতাশা ছিল ম্যাচের শেষ পর্যন্ত। বেশ কয়েকবার প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কানোব্বিও স্পেনের কুবারসির ওপর স্টাডস-আপ ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে স্পেন। নকআউট পর্বে তারা খেলবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দলের বিপক্ষে।

অন্যদিকে, তিন ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ায় উরুগুয়ের প্রধান কোচ মার্সেলো বিয়েলসার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow