গ্রেফতার এড়াতে ওয়াকিটকি ব্যবহার করতো জিসান গ্রুপের সদস্যরা

রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় কথিত সন্ত্রাসী চক্র ‘জিসান গ্রুপে’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মেহেদী হাসান (২৪) র‍্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে গ্রেফতাররা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহজাহানপুর র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি বলেন, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল র‍্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি। এসময় স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের সহযোগী ও কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব। পরে মালিবাগ এলাকায় রনি

গ্রেফতার এড়াতে ওয়াকিটকি ব্যবহার করতো জিসান গ্রুপের সদস্যরা

রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় কথিত সন্ত্রাসী চক্র ‘জিসান গ্রুপে’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মেহেদী হাসান (২৪)

র‍্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে গ্রেফতাররা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

jagonews24

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহজাহানপুর র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি বলেন, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল র‍্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি। এসময় স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের সহযোগী ও কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব।

পরে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি ওয়াকিটকির চার্জার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে মো. সাজ্জাদ হোসেন সোহাগ ও মো. মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তাদের শয়নকক্ষ থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

jagonews24

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, তারা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প ও নির্মাণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন আরও জানান, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে। পরবর্তীতে এমন অভিযান চলমান থাকবে।

টিটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow