ঘটনাগুলো মনে পড়লে, ‘মেন্টাল ট্রমার’ মধ্য দিয়ে যাই: পরীমণি

আলোচিত বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির হয়েছেন বাদী চিত্রনায়িকা পরীমণি। এরপর পরীমণি বলেন, ‘আমি আসলে অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই। যখন এই ডেটগুলো পড়ে। আবার সেই ঘটনাগুলো রিকল করা। এগুলো একপ্রকার মেন্টাল টর্চার বলতে গেলে।’ রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ছিল। তবে পরীমণি দেরিতে দুপুরে আসায় জেরা করা যায় নি। তাই বিচারক আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। এরপর পরীমণি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘তাড়াতাড়ি আসলে জেরাটা শেষ হয়ে যাক। কারণ এটা আমার জন্য অনেক হ্যাসেল। যেমন দুদিন আগে আমার মেয়ের ভ্যাকসিন ছিল। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে যা হয়, রেস্টও হয় না। বাচ্চাদেরকে নিয়ে সময় দেওয়া, তারপর সবকিছু ম্যানেজ করে আমার আদালতে আসা প্রেসার হয়ে যায়। এটা আমার জন্য একটা হ্যাসেল।’ পরীমণি আরও বলেন, ‘রায়টা যতো তাড়াতাড়ি হোক,

ঘটনাগুলো মনে পড়লে, ‘মেন্টাল ট্রমার’ মধ্য দিয়ে যাই: পরীমণি

আলোচিত বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির হয়েছেন বাদী চিত্রনায়িকা পরীমণি। এরপর পরীমণি বলেন, ‘আমি আসলে অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই। যখন এই ডেটগুলো পড়ে। আবার সেই ঘটনাগুলো রিকল করা। এগুলো একপ্রকার মেন্টাল টর্চার বলতে গেলে।’

রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ছিল। তবে পরীমণি দেরিতে দুপুরে আসায় জেরা করা যায় নি। তাই বিচারক আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

এরপর পরীমণি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘তাড়াতাড়ি আসলে জেরাটা শেষ হয়ে যাক। কারণ এটা আমার জন্য অনেক হ্যাসেল। যেমন দুদিন আগে আমার মেয়ের ভ্যাকসিন ছিল। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে যা হয়, রেস্টও হয় না। বাচ্চাদেরকে নিয়ে সময় দেওয়া, তারপর সবকিছু ম্যানেজ করে আমার আদালতে আসা প্রেসার হয়ে যায়। এটা আমার জন্য একটা হ্যাসেল।’

পরীমণি আরও বলেন, ‘রায়টা যতো তাড়াতাড়ি হোক, সেটাই আমি চাই। কারণ আমার জন্য অনেক হ্যাসেল এগুলো। আদালতে পাঁচটা বছর তো হয়ে গেলো। আমি আর চাই না। মানে এই হ্যাসেলটা। বিশ্বাস করেন। যার সঙ্গে ঘটে সে আসলে জানে কিসের মধ্যে দিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি আইনকে শ্রদ্ধা করি বলেই এই পাঁচটা বছর ধরে অপেক্ষায় আছি। একটা সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক।’

পরীমণি আরও বলেন, ‘আমার মনে হয় যে পাঁচটা বছর হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই জেরা শেষ হোক। একটা সুরাহা হোক। আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি খুবই দোয়া করি আল্লার কাছে যে, এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমার আর কিছু চাওয়ার নেই। এই যে আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসেন, এটাই তো আমার জন্য অনেক। আর তো কিছু বলার নাই। এটাই আমার জন্য অনেক সম্মানের। আমার মনে হয় যে আগামী যে ডেটটা পড়েছে, সেটাতে ইনশাল্লাহ ঠিকঠাক শেষ হবে।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। 

২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত বছরের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্তত বোধ করেন পরীমণি। তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী সময়ে গত বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow