ঘরে বসেই শাকিবের দেখা যাবে নতুন সিনেমা

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। আরও পড়ুন ইংল্যান্ডের গোলকিপারটারে যদি নিকেতনের ২ নম্বর রোডে পাইতাম: অমিতাভ রেজা এবার সেই ‘রকস্টার’ আসছে ওটিটিতে। ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি। আজ খবরটি নিশ্চিত করেছে চরকি। তারা এক ফেসবুক বার্তায় বলেছে, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’ আজমান রুশোর প্রথম ছবি ‘রকস্টার’। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র বানাতেন। তার ছবির গল্পে দেখা যায়, শাস্ত্রীয় সংগীতের শিল্পীর পুত্র আগুন। বাবার ধারা নয়, সে নিজেকে প্রতিষ্ঠা করে রক গানে। দেশ-বিদেশে সাফল্যও পায়। কিন্তু সব কিছুই ম্লান হয়ে যায় ভালোবাসার কাছে। সম্পর্কের জটিল আগুনে পুড়ে এক মর্মান্তিক পরিণতির মুখে পড়ে সে। আরও পড়ুন একের পর এক পরাজয়, হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’ এমন গল্পের ছবিতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন তানজিয়া জ

ঘরে বসেই শাকিবের দেখা যাবে নতুন সিনেমা

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি।

এবার সেই ‘রকস্টার’ আসছে ওটিটিতে। ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি। আজ খবরটি নিশ্চিত করেছে চরকি।

তারা এক ফেসবুক বার্তায় বলেছে, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’

আজমান রুশোর প্রথম ছবি ‘রকস্টার’। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র বানাতেন। তার ছবির গল্পে দেখা যায়, শাস্ত্রীয় সংগীতের শিল্পীর পুত্র আগুন। বাবার ধারা নয়, সে নিজেকে প্রতিষ্ঠা করে রক গানে। দেশ-বিদেশে সাফল্যও পায়। কিন্তু সব কিছুই ম্লান হয়ে যায় ভালোবাসার কাছে। সম্পর্কের জটিল আগুনে পুড়ে এক মর্মান্তিক পরিণতির মুখে পড়ে সে।

এমন গল্পের ছবিতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান, কাজী সাবির প্রমুখ।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিবের ঠোঁটের সবগুলো গানের কথা, সুর ও কণ্ঠ আহমেদ হাসান সানির। এর বাইরে দুটি গান করেছেন পান্থ কানাই ও অংকন কুমার।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow