ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের পোড়া আমের কাজি

গরমের এই সময়ে এক গ্লাস ঠান্ডা, টক-মিষ্টি পানীয় যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়। বাজারে সহজেই পাওয়া যায় নানা ধরনের শরবত, তবে ঘরে বানানো স্বাদের তুলনা আলাদা। আর যদি সেই স্বাদ হয় রেস্টুরেন্টের মতো, তাহলে তো কথাই নেই! কাঁচা আম পুড়িয়ে তৈরি করা পোড়া আমের কাজি শুধু স্বাদেই নয়, গরমে শরীরকে ঠান্ডা রাখতেও দারুণ কার্যকর। খুব সহজ কিছু উপকরণ আর অল্প সময়েই আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন এই মজাদার পানীয়। কীভাবে বানাবেন? চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি- উপকরণ কাঁচা আম ২টি রসুনকুচি ১ টেবিল চামচ শুকনা মরিচ ২টি লবণ স্বাদমতো মরিচের গুঁড়ো আধা চা-চামচ সর্ষের তেল ১ চা-চামচ আরও পড়ুন: গরম থাকতেই বানিয়ে নিন তরমুজের খোসার পাকোড়া কাঁচা আমের জেলি বানাবেন যেভাবে যেভাবে তৈরি করবেন প্রথমেই কাঁচা আম ও রসুন আগুনে পুড়িয়ে নিন। এরপর ভাজা শুকনা মরিচ, পোড়ানো রসুনের কোয়া, লবণ, মরিচের গুঁড়া ও সর্ষের তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পোড়া আমের খোসা ও আঁটি ফেলে চটকে নিন। এরপর চটকে নেওয়া আমের সঙ্গে বাকি উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পরিমাণমতো খাওয়ার পানি দিয়ে তৈরি করে নিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই টক। এবার গরম ভাতে

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের পোড়া আমের কাজি

গরমের এই সময়ে এক গ্লাস ঠান্ডা, টক-মিষ্টি পানীয় যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়। বাজারে সহজেই পাওয়া যায় নানা ধরনের শরবত, তবে ঘরে বানানো স্বাদের তুলনা আলাদা। আর যদি সেই স্বাদ হয় রেস্টুরেন্টের মতো, তাহলে তো কথাই নেই!

কাঁচা আম পুড়িয়ে তৈরি করা পোড়া আমের কাজি শুধু স্বাদেই নয়, গরমে শরীরকে ঠান্ডা রাখতেও দারুণ কার্যকর। খুব সহজ কিছু উপকরণ আর অল্প সময়েই আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন এই মজাদার পানীয়। কীভাবে বানাবেন? চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি-

উপকরণ

  • কাঁচা আম ২টি
  • রসুনকুচি ১ টেবিল চামচ
  • শুকনা মরিচ ২টি
  • লবণ স্বাদমতো
  • মরিচের গুঁড়ো আধা চা-চামচ
  • সর্ষের তেল ১ চা-চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই কাঁচা আম ও রসুন আগুনে পুড়িয়ে নিন। এরপর ভাজা শুকনা মরিচ, পোড়ানো রসুনের কোয়া, লবণ, মরিচের গুঁড়া ও সর্ষের তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার পোড়া আমের খোসা ও আঁটি ফেলে চটকে নিন। এরপর চটকে নেওয়া আমের সঙ্গে বাকি উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পরিমাণমতো খাওয়ার পানি দিয়ে তৈরি করে নিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই টক। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের পোড়া আমের কাজি।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow