ঘুষ দাবির অভিযোগে এসআই প্রত্যাহার

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে টাকা নেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।  ওই উপ-পরিদর্শকের (এসআই) নাম সঞ্জয় কুমার বর্মন। তিনি ক্ষেতলাল থানায় কর্মরত ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুপীর খন্দকারপাড়া গ্রামের মো. শাহজাহান খন্দকারের ১৩ বছর বয়সী মেয়ে গত ৭ এপ্রিল নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন (৮ এপ্রিল) ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৪৯) করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই সঞ্জয় কুমার বর্মনকে। ভুক্তভোগী পিতা শাহজাহান খন্দকার অভিযোগ করেন, জিডির কয়েকদিন পর তদন্ত কর্মকর্তা তার মেয়েকে উদ্ধারের কথা বলে টাকা দাবি করেন। মেয়ের সন্ধানে মরিয়া হয়ে তিনি এসআই সঞ্জয় কুমার বর্মনকে ৩ হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও কিশোরীকে উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে থানা পুলিশের সহযোগিতা না পেয়ে গত ৫ মে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে। একইসঙ্গে ৭ মে পুলিশ সুপারের কাছে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত আবেদন জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে এসআই সঞ্জয় কুমার বর্মনকে ক্ষেতল

ঘুষ দাবির অভিযোগে এসআই প্রত্যাহার
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে টাকা নেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।  ওই উপ-পরিদর্শকের (এসআই) নাম সঞ্জয় কুমার বর্মন। তিনি ক্ষেতলাল থানায় কর্মরত ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুপীর খন্দকারপাড়া গ্রামের মো. শাহজাহান খন্দকারের ১৩ বছর বয়সী মেয়ে গত ৭ এপ্রিল নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন (৮ এপ্রিল) ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৪৯) করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই সঞ্জয় কুমার বর্মনকে। ভুক্তভোগী পিতা শাহজাহান খন্দকার অভিযোগ করেন, জিডির কয়েকদিন পর তদন্ত কর্মকর্তা তার মেয়েকে উদ্ধারের কথা বলে টাকা দাবি করেন। মেয়ের সন্ধানে মরিয়া হয়ে তিনি এসআই সঞ্জয় কুমার বর্মনকে ৩ হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও কিশোরীকে উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে থানা পুলিশের সহযোগিতা না পেয়ে গত ৫ মে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে। একইসঙ্গে ৭ মে পুলিশ সুপারের কাছে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত আবেদন জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে এসআই সঞ্জয় কুমার বর্মনকে ক্ষেতলাল থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, তার বিরুদ্ধে এসপি স্যারের কাছে অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে, নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও কিশোরীকে খুঁজে পায়নি তার পরিবার। মেয়ের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow