ঘূর্ণিঝড় প্রস্তুতিতে মাঠ মহড়া অনুষ্ঠিত

"যদি থাকে প্রস্তুতি দুর্যোগে হবে কম ক্ষতি" - এই স্লোগানকে সামনে রেখে বরগুনার উপকূলীয় জেলায় একটি ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনা সদর উপজেলা এ মহড়ার আয়োজন করে। ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং দুর্যোগে প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরতে এই মাঠ মহড়ার আয়োজন করা হয়।সিপিপি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। সিপিপির উপপরিচালক মেসপা উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ।ঘূর্ণিঝড়ে আগাম সতর্কবার্তা প্রচারের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে উপকূলের বিয়াল্লিশটি উপজেলায় সিপিপির স্বেচ্ছাসেবকরা কাজ করে আসছে। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লক্ষাধিক মানুষ প্রাণ হারানোর প্রেক্ষাপটে ১৯৭২ সালে আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিষ্ঠা করে।

ঘূর্ণিঝড় প্রস্তুতিতে মাঠ মহড়া অনুষ্ঠিত

"যদি থাকে প্রস্তুতি দুর্যোগে হবে কম ক্ষতি" - এই স্লোগানকে সামনে রেখে বরগুনার উপকূলীয় জেলায় একটি ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনা সদর উপজেলা এ মহড়ার আয়োজন করে। ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং দুর্যোগে প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরতে এই মাঠ মহড়ার আয়োজন করা হয়।

সিপিপি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। সিপিপির উপপরিচালক মেসপা উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ।

ঘূর্ণিঝড়ে আগাম সতর্কবার্তা প্রচারের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে উপকূলের বিয়াল্লিশটি উপজেলায় সিপিপির স্বেচ্ছাসেবকরা কাজ করে আসছে। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লক্ষাধিক মানুষ প্রাণ হারানোর প্রেক্ষাপটে ১৯৭২ সালে আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিষ্ঠা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow