চকরিয়ায় একদিনে প্রাণ গেল ৩ জনের
কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় হিটস্ট্রোক, সড়ক দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে সকালে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায়। সেখানে শুঁটকি মাছ বিক্রি করার সময় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনোয়ার হোসাইন (৬০) নামে এক ব্যবসায়ী। পরে জানা যায়, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। দ্বিতীয় ঘটনাটি ঘটে দুপুরে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-মেদাকচ্ছপিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে নুরুল হোসাইন প্রকাশ মনু (২৮) নামে এক আরোহী নিহত হন। তিনি কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে। তৃতীয় ঘটনাটি ঘটে রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নে। ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ হানিফ (২৫) নামে এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হানিফ কোনাখালী ইউনিয়নের কুমিরখা
কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় হিটস্ট্রোক, সড়ক দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে সকালে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায়। সেখানে শুঁটকি মাছ বিক্রি করার সময় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনোয়ার হোসাইন (৬০) নামে এক ব্যবসায়ী। পরে জানা যায়, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে দুপুরে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-মেদাকচ্ছপিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে নুরুল হোসাইন প্রকাশ মনু (২৮) নামে এক আরোহী নিহত হন। তিনি কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
তৃতীয় ঘটনাটি ঘটে রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নে। ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ হানিফ (২৫) নামে এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হানিফ কোনাখালী ইউনিয়নের কুমিরখালী এলাকার বাদশার ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক তিনটি ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলগুলোতে পুলিশ টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে মহাসড়কের সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখছে।
একই দিনে পৃথক তিনটি মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?