‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ

ওটিটি দুনিয়ায় আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’র নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’ আসছে আসন্ন রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনে তৌসিফ অভিনয় করেছিলেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। তিনি ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’ নিয়ে গবেষণা করেন। সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে প্রথম সিজনটি মূলত টেলিভিশনের জন্য ধারণ করা হয়েছিল বলে তখন কিছুটা আক্ষেপ ছিল অভিনেতার। তৌসিফ বলেন, ‘প্রথম সিজনটা টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। তাই তখন মনে হয়েছিল ওটিটির কাজটা পুরোপুরি হলো না। এবার বলতে পারব, আমি অফিশিয়ালি একটি ওয়েব সিরিজ করেছি।’ সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘চক্র ২’র ফার্স্ট লুক পোস্টার। সেখানে রক্তমাখা খালি গায়ে, হাতে চাপাতি নিয়ে দেখা গেছে তৌসিফকে। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করেছিলেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে তৌসিফ জানিয়েছেন, পোস্টারে দেখা শরীর তার নিজের এবং রক্তও সত্যিকারের। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এক লাইনে বলতে গেলে যাদের হার্ট

‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ

ওটিটি দুনিয়ায় আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’র নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’ আসছে আসন্ন রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনে তৌসিফ অভিনয় করেছিলেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। তিনি ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’ নিয়ে গবেষণা করেন। সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে প্রথম সিজনটি মূলত টেলিভিশনের জন্য ধারণ করা হয়েছিল বলে তখন কিছুটা আক্ষেপ ছিল অভিনেতার।

তৌসিফ বলেন, ‘প্রথম সিজনটা টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। তাই তখন মনে হয়েছিল ওটিটির কাজটা পুরোপুরি হলো না। এবার বলতে পারব, আমি অফিশিয়ালি একটি ওয়েব সিরিজ করেছি।’

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘চক্র ২’র ফার্স্ট লুক পোস্টার। সেখানে রক্তমাখা খালি গায়ে, হাতে চাপাতি নিয়ে দেখা গেছে তৌসিফকে। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করেছিলেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে তৌসিফ জানিয়েছেন, পোস্টারে দেখা শরীর তার নিজের এবং রক্তও সত্যিকারের।

গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এক লাইনে বলতে গেলে যাদের হার্ট দুর্বল, তারা এই সিরিজ না দেখাই ভালো। কারণ এটি অনেক ডিস্টার্বিং হতে পারে।’

সিরিজটির অনুপ্রেরণা এসেছে ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনার প্রেক্ষাপট থেকে, যেখানে একটি পরিবারের নয়জন সদস্য ট্রেনের নিচে আত্মহত্যা করেন। সেই রহস্যঘেরা ঘটনাকে শেয়ার্ড হ্যালুসিনেশনের ধারণার সঙ্গে মিশিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’।

প্রথম সিজনের শেষদিকে দেখা যায়, একটি পরিবার একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তাদের সদস্য লুবনা বিষয়টি জানায় তার শিক্ষক হুমায়ূনকে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে হুমায়ূনের আচরণই তৈরি করে নতুন রহস্য। সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের গল্প।

নতুন এই কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার চরিত্রটি এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা ও অভিনেত্রী। দর্শকদের জন্য এটিকে চমক হিসেবেই রাখা হচ্ছে।

নির্মাতা জানান, প্রথম সিজন যেখানে ২০ পর্বে নির্মিত হয়েছিল, সেখানে ‘চক্র ২’ তৈরি হয়েছে ৮ পর্বে। রোজার ঈদের এক সপ্তাহ পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এই সিরিজটি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow