চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর দুই সদস্যের একটি পরিদর্শক দল চট্টগ্রাম ও জামালপুরের তিনটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। গত ৩ থেকে ১০ জুন পর্যন্ত ধাপে ধাপে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড পরিদর্শন করে ওপিসিডব্লিউর দলটি। পরে ৯ থেকে ১০ জুন জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করা হয়। পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় ও সর্বাত্মক সহযোগিতা দেয় বিএনএসিডব্লিউসি। পরিদর্শন শেষে ওপিসিডব্লিউর নির্বাচিত দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি ও বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে। এছাড়া, পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করে। ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়নে কাজ করে। সিডব্লিউসির আর্টিকেল-৬ ও ভেরিফিকেশন অ্যানেক্স
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর দুই সদস্যের একটি পরিদর্শক দল চট্টগ্রাম ও জামালপুরের তিনটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। গত ৩ থেকে ১০ জুন পর্যন্ত ধাপে ধাপে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড পরিদর্শন করে ওপিসিডব্লিউর দলটি। পরে ৯ থেকে ১০ জুন জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করা হয়।
পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় ও সর্বাত্মক সহযোগিতা দেয় বিএনএসিডব্লিউসি। পরিদর্শন শেষে ওপিসিডব্লিউর নির্বাচিত দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি ও বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
এছাড়া, পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করে।
ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়নে কাজ করে। সিডব্লিউসির আর্টিকেল-৬ ও ভেরিফিকেশন অ্যানেক্স-৯ অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলোর তালিকাভুক্ত রাসায়নিক শিল্পকারখানায় স্বল্প নোটিশে পরিদর্শন পরিচালনা করে সংস্থাটির নির্বাচিত দল।
এ সময় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য-উপাত্ত সরেজমিনে যাচাই করা হয়।
টিটি/এএমএ
What's Your Reaction?