চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি পদের লিখিত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরিবহন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা। এছাড়া বৃহস্পতিবার (১০ জুলাই) একই সময়ে প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিরূপ আবহাওয়া ও চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে দুটি পরীক্ষাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ কারণে পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে এবং কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow