চট্টগ্রাম বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ জেলার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত দৈনিক পরীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭১ হাজার ১৮৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮১ শতাংশ। জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৪০ হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৯৩২ জন অংশ নেয় এবং ৮৫ জন অনুপস্থিত ছিল। কক্সবাজার জেলায় ৯ হাজার ৩৩৬ জনের মধ্যে ৯ হাজার ১২৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ২০৯ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৯৫৬ জনের মধ্যে ২ হাজার ৯০৮ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮ জন। খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৫৩৩ জনের মধ্যে ৩ হাজার ৪৬৬ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৬৭ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৬৩২ জনের মধ্যে ২ হাজ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ জেলার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত দৈনিক পরীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭১ হাজার ১৮৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮১ শতাংশ।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৪০ হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৯৩২ জন অংশ নেয় এবং ৮৫ জন অনুপস্থিত ছিল।

কক্সবাজার জেলায় ৯ হাজার ৩৩৬ জনের মধ্যে ৯ হাজার ১২৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ২০৯ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৯৫৬ জনের মধ্যে ২ হাজার ৯০৮ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮ জন। খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৫৩৩ জনের মধ্যে ৩ হাজার ৪৬৬ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৬৭ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৬৩২ জনের মধ্যে ২ হাজার ৫৫৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৭৫ জন। তবে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, জেলা প্রশাসকদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বোর্ডের আওতাধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow