চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পুনরায় শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট অংশ বিদ্যমান সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এবং পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুলাই পরীক্ষা শুরু হবে চারটি বিষয়ের মাধ্যমে। ওইদিন পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এবং খাদ্
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পুনরায় শুরু হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট অংশ বিদ্যমান সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এবং পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুলাই পরীক্ষা শুরু হবে চারটি বিষয়ের মাধ্যমে। ওইদিন পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বে প্রকাশিত রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে বাকি পরীক্ষাগুলোও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত বা বাতিল হয়েছিল, সেগুলোর সংশোধিত সময়সূচি যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, কেন্দ্রসচিব, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?