চট্টগ্রাম-১ আসনে ধানের শীষের বড় জয়

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আসনটির ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাত (১২ ফেব্রুয়ারি) ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।  ১০৬টি কেন্দ্রের চূড়ান্ত হিসাব অনুযায়ী বিএনপির নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১,২৭,৬৪৫ ভোট, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৮১,২২৭ ভোট, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন লাঙ্গল প্রতীকে ১,৬৩১ ভোট, ইসলামী আন্দোলনের ফেরদৌস আহমদ চৌধুরী হাতপাখা প্রতীকে ২,০৬৪ ভোট, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম আপেল প্রতীকে ৭৫৮ ভোট, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাতপাঞ্জা প্রতীকে ২৬৬ ভোট, জাসদের এ কে এম আবু ইউসুফ তারা প্রতীকে ২৫২ ভোট পেয়েছেন।  সহকারী রিটার্নিং কর্

চট্টগ্রাম-১ আসনে ধানের শীষের বড় জয়

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আসনটির ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাত (১২ ফেব্রুয়ারি) ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 

১০৬টি কেন্দ্রের চূড়ান্ত হিসাব অনুযায়ী বিএনপির নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১,২৭,৬৪৫ ভোট, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৮১,২২৭ ভোট, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন লাঙ্গল প্রতীকে ১,৬৩১ ভোট, ইসলামী আন্দোলনের ফেরদৌস আহমদ চৌধুরী হাতপাখা প্রতীকে ২,০৬৪ ভোট, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম আপেল প্রতীকে ৭৫৮ ভোট, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাতপাঞ্জা প্রতীকে ২৬৬ ভোট, জাসদের এ কে এম আবু ইউসুফ তারা প্রতীকে ২৫২ ভোট পেয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, মীরসরাই আসনে মোট ৩ লাখ ৮০ হাজার ১০২ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৯ হাজার ৪১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ৫৭.৭৩ শতাংশ। 

তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, মীরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুম থেকে এই ফলাফল সমন্বয় ও ঘোষণা করা হয়। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির নুরুল আমিনের এই জয়কে নেতাকর্মীরা ঐতিহাসিক হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow