চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার পরিকল্পনা নেই: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নৌপরিবহন মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথবা সরকার অনুমোদিত ব্যবস্থার আওতায় কেবল বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে দেশি ও বিদেশি— উভয় ধরনের অপারেটরই বিবেচনায় নেওয়া হয়। শেখ রবিউল আলম বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ধারাবাহিক অগ্রগতি ও বন্দরের আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশি ও বিদেশি অপারেটরদের মাধ্যমে বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল একটি বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। এছাড়া কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনা

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার পরিকল্পনা নেই: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নৌপরিবহন মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথবা সরকার অনুমোদিত ব্যবস্থার আওতায় কেবল বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে দেশি ও বিদেশি— উভয় ধরনের অপারেটরই বিবেচনায় নেওয়া হয়।

শেখ রবিউল আলম বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ধারাবাহিক অগ্রগতি ও বন্দরের আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশি ও বিদেশি অপারেটরদের মাধ্যমে বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, এরই মধ্যে বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল একটি বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। এছাড়া কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে চুক্তি সই হয়েছে।

চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ অনুযায়ী একজন চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয়। পাশাপাশি সরকার সময় সময় যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে, তা বন্দর কর্তৃপক্ষ যথাযথভাবে বাস্তবায়ন করে থাকে।

এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর অবৈধ দখলদারের তালিকা হালনাগাদ করা হয়েছে। হালনাগাদ তালিকা মোতাবেক সারাদেশে নদ-নদীর মোট ২১ হাজার ৯৮২ জন অবৈধ দখলদার রয়েছে। ওই তালিকা ওয়েবসাইটে প্রকাশের জন্য এবং নদ-নদীর অবৈধ দখলদার উচ্ছেদের কর্মপরিকল্পনা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে নদ-নদীর অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদযোগ্য এরূপ তালিকা প্রাপ্তি সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে চলাচল উপযোগী ৪৭টি ফেরি আছে। এর মধ্যে রো-রো ফেরি ১২ টি, মিডিয়াম ফেরি-১৬টি, ইমপ্রভড মিডিয়াম ফেরি-৮, ইউটিলিটি ফেরি-১১টি।

তিনি বলেন, ‘বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন শিল্পওয়ে নির্মাণ’ প্রকল্পের অধীনে ৬টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন রয়েছে। যা আগামী জুনের মধ্যে ট্রাফিকে সংযুক্ত হবে। এছাড়া পুরাতন ফেরি প্রতিস্থাপন কল্পে আরও ১৫টি মিডিয়াম ফেরি ও ৫টি ইউটিলিটি ফেরি এবং উপকূলীয় অঞ্চলে চলাচলে উপযোগী দুটি রোপ্যাক্স ফেরি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএনপির আরেক সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য বন্দরের জেটি হতে ঢাকা-কুয়াকাটা রোডের সংযোগ স্থাপনের জন্য আন্ধারমানিক নদীর ওপর ৪ লেনের ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ ব্রিজ এবং ৬ দশমিক ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৬ লেন বিশিষ্ট টার্মিনাল সংযোগ সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে। এ কাজগুলো শেষ হলে আগামী বছরের প্রথম দিকে হতে বন্দরটি পুরোপুরি চালু হবে আশা করা যাচ্ছে।

মন্ত্রী বলেন, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখার জন্য এবং বন্দরের নিজস্ব ড্রেজিং সক্ষমতা তৈরির জন্য ‘রাবনাবাদ চ্যানেলের রক্ষণাবেক্ষণ ড্রেজিং ও ২টি হপার ড্রেজার ক্রয়’ প্রকল্পটি অনুমোদিত হলে ২০২৭-২৮ সাল নাগাদ পায়রা বন্দরে সব ধরনের জাহাজ আগমন করতে পারবে।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow