চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারীতে অসহায় এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছেন। শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের চাল এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন। ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের দুর্দিনে পাশে থাকা সরকারের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং প্রতিটি নাগরিকের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারীতে অসহায় এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছেন। শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের চাল এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন। ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের দুর্দিনে পাশে থাকা সরকারের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং প্রতিটি নাগরিকের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর দেশপ্রেম, ত্যাগ এবং মানুষের কল্যাণে আত্মনিবেদনের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন। ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার মূল চেতনাকে অন্তরে ধারণ করার উদাত্ত আহ্বান জানান তিনি।  একটি সুখী, সমৃদ্ধশালী ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে এগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল এক নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান সুরক্ষিত থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow