চট্টগ্রামে আরও দুইজনের শরীরে হাম শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে শনাক্ত হওয়া দুইজনই জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৫ জনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার এনপিএমএল ও আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ২২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ১২৫ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ৯৬ জন রয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে শনাক্ত হওয়া দুইজনই জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৫ জনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার এনপিএমএল ও আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ২২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ১২৫ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ৯৬ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
What's Your Reaction?