চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় বাদীকে জেরা, ভার্চুয়ালি হাজির চিন্ময় দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় বাদী জামাল উদ্দিনের জেরা চলছে। এদিকে আদালতে ভার্চুয়ালি হাজির হয়েছেন মামলার অন্যতম আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেন। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে যুক্ত করা হয়, আর অন্যান্য আসামিরা সরাসরি আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, বাদী জামাল উদ্দিন আগে সাক্ষ্য দিলেও তার জেরা এখনো সম্পন্ন হয়নি। একাধিক তারিখ পার হলেও আসামিপক্ষের সময়ের আবেদনের কারণে জেরা শেষ করা সম্ভব হয়নি। তিনি বলেন, আজও অসমাপ্ত জেরা শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ আবারও সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে জেরা সম্পন্নের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফ

চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় বাদীকে জেরা, ভার্চুয়ালি হাজির চিন্ময় দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় বাদী জামাল উদ্দিনের জেরা চলছে। এদিকে আদালতে ভার্চুয়ালি হাজির হয়েছেন মামলার অন্যতম আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেন।

শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে যুক্ত করা হয়, আর অন্যান্য আসামিরা সরাসরি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, বাদী জামাল উদ্দিন আগে সাক্ষ্য দিলেও তার জেরা এখনো সম্পন্ন হয়নি। একাধিক তারিখ পার হলেও আসামিপক্ষের সময়ের আবেদনের কারণে জেরা শেষ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আজও অসমাপ্ত জেরা শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ আবারও সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে জেরা সম্পন্নের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে তদন্তে আরও আসামির সম্পৃক্ততা পাওয়ায় অভিযোগপত্রে সংখ্যা বাড়িয়ে ৩৯ জন করা হয়।

২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। পরে আদালত চার্জশিট গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে। বর্তমানে মামলায় ২৬ জন কারাগারে রয়েছেন। বাকি ১৩ জন আসামি এখনো পলাতক।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow