চট্টগ্রামে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে ‘এস ড্রাইভ’ নামে এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ জানায়, অভিযানে ৮ জন মাদক মামলার আসামি, ১৭ জন ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ১২ জন জুয়াড়ি ও ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চকবাজার ও বাকলিয়া এলাকা থেকে এক হাজার এবং পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর এলাকা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সদরঘাট থানা এলাকা থেকে ৪৭ ইয়াবা জব্দ করা হয়। সিএমপি সূত্র জানায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/বিএ

চট্টগ্রামে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে ‘এস ড্রাইভ’ নামে এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, অভিযানে ৮ জন মাদক মামলার আসামি, ১৭ জন ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ১২ জন জুয়াড়ি ও ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে চকবাজার ও বাকলিয়া এলাকা থেকে এক হাজার এবং পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর এলাকা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সদরঘাট থানা এলাকা থেকে ৪৭ ইয়াবা জব্দ করা হয়।

সিএমপি সূত্র জানায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow