চট্টগ্রামে একীভূত ৩ ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন

চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো তিন ব্যাংকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে আগ্রাবাদে এক্সিম ব্যাংকে তালা দেন।  ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে মিছিলটি পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায়ও তালা লাগিয়ে দেন। এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। এ সময় পর্যাপ্ত পুলিশ ছিল ঘটনাস্থলে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও জানানো হচ্ছে। তাদের আরও অভিযোগ, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা কো

চট্টগ্রামে একীভূত ৩ ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন

চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো তিন ব্যাংকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে আগ্রাবাদে এক্সিম ব্যাংকে তালা দেন। 

ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে মিছিলটি পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায়ও তালা লাগিয়ে দেন।

এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। এ সময় পর্যাপ্ত পুলিশ ছিল ঘটনাস্থলে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও জানানো হচ্ছে।

তাদের আরও অভিযোগ, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান বলেন, ব্যাংক গ্রাহকরা নানা দাবিতে কর্মসূচি চালিয়েছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow