চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, মাদক উদ্ধার 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ‘এস ড্রাইভ’ অভিযানে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আরও পড়ুন২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নামে শোক জানালো সংসদ  পুলিশ জানায়, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার মতো অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম মহানগরের সব থানায় একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ৪ জন, চাঁদাবাজির অভিযোগে ২ জন এবং জুয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। থানাভিত্তিক অভিযানে কোতোয়ালি থানায় ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চান্দগাঁও থানায় ৪০ পিস ইয়াবা ও ৮৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। সিএমপি জানায়, নগরে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমআরএএইচ/কেএসআর

চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, মাদক উদ্ধার 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ‘এস ড্রাইভ’ অভিযানে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে 
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নামে শোক জানালো সংসদ 

পুলিশ জানায়, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার মতো অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম মহানগরের সব থানায় একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ৪ জন, চাঁদাবাজির অভিযোগে ২ জন এবং জুয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানে কোতোয়ালি থানায় ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চান্দগাঁও থানায় ৪০ পিস ইয়াবা ও ৮৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

সিএমপি জানায়, নগরে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow