চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার মাদকসহ আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। সোমবার (১০ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৯ আগস্ট) রাত ৩টার দিকে পতেঙ্গা বহিঃনোঙ্গরে ‘অপারেশন সমুদ্র প্রহরা’ পরিচালনা করে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ এবং এর সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। চক্রটি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে সমুদ্রপথে চট্টগ্রামে পাচার করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার মাদকসহ আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

সোমবার (১০ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৯ আগস্ট) রাত ৩টার দিকে পতেঙ্গা বহিঃনোঙ্গরে ‘অপারেশন সমুদ্র প্রহরা’ পরিচালনা করে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ এবং এর সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। চক্রটি মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে সমুদ্রপথে চট্টগ্রামে পাচার করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রটির গতিবিধি শনাক্ত করে অভিযান চালিয়ে ইয়াবার বড় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এ ছাড়া ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধ ও সমুদ্রপথে মাদক পাচার বন্ধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাব্বির আলম সুজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow