চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে শুধু জুলাই মাসেই। এ মাসে রেকর্ড ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  মারা যাওয়া নুরজাহান বেগম (৬০) নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। তাকে মৃত অবস্থায় পার্ক ভিউ হাসপাতালে আনা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ডেঙ্গুজনিত মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম এবং উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে, ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন করে সম্মিলিত সামরিক হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬ জন নগরের, ১০ জন বিভিন্ন উপজেলার এবং একজন

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে শুধু জুলাই মাসেই। এ মাসে রেকর্ড ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  মারা যাওয়া নুরজাহান বেগম (৬০) নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। তাকে মৃত অবস্থায় পার্ক ভিউ হাসপাতালে আনা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ডেঙ্গুজনিত মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম এবং উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে, ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন করে সম্মিলিত সামরিক হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬ জন নগরের, ১০ জন বিভিন্ন উপজেলার এবং একজন অন্য জেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জনে। এরমধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রথম মৃত্যু হয় ফেব্রুয়ারিতে, আর বাকি দুটি মৃত্যু হয়েছে জুলাই মাসে। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow