চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৭

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগমকে রোববার (২৬ জুলাই) নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত (এইচটিএন) জটিলতায় তার শরীরে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (এমওডিএস) দেখা দেওয়ায় মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৫ জন। আক্রান্তদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী এবং ১২৫ জন শিশু। আরও পড়ুন ডেঙ্গু: জুলাইয়ের ২৬ দিনেই জুনের দ্

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৭

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগমকে রোববার (২৬ জুলাই) নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত (এইচটিএন) জটিলতায় তার শরীরে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (এমওডিএস) দেখা দেওয়ায় মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৫ জন। আক্রান্তদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী এবং ১২৫ জন শিশু।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুধু জুলাই মাসেই ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মোট আক্রান্তের বড় একটি অংশ। সংক্রমণ বাড়তে থাকায় জমে থাকা পানি অপসারণ, মশার বিস্তার রোধ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।

এর আগে ১২ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মরিয়ম বেগম (৩১) নামে আরেক নারীর মৃত্যুর তথ্য জানিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow