চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা এবং দোকানে মূল্যতালিকা না টানানোর দায়ে চট্টগ্রাম নগরে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের কাজির দেউরী ও ব্যাটারিগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ইফতারে কেওড়াজলসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার দায়ে কাজির দেউরী এলাকার ‘শপিং ব্যাগ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারিগলির ‘ডক্টরস ফার্মেসি’কে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা না টানানোর দায়ে ‘নুর হোসেন স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমআরএএইচ/এমআরএম

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা এবং দোকানে মূল্যতালিকা না টানানোর দায়ে চট্টগ্রাম নগরে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের কাজির দেউরী ও ব্যাটারিগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

jagonews24

অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ইফতারে কেওড়াজলসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার দায়ে কাজির দেউরী এলাকার ‘শপিং ব্যাগ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারিগলির ‘ডক্টরস ফার্মেসি’কে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা না টানানোর দায়ে ‘নুর হোসেন স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow